অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সংঘর্ষে বিঘ্ন ঘটানোয় পুলিশকে তালা!

সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে সুমন চন্দ্র দাস নামের একজন ছাত্রলীগকর্মী নিহত হয়েছে। তবে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনরত ছয় পুলিশ সদস্যকে তালাবদ্ধ রাখে ছাত্রলীগ!

বৃহস্পতিবার তুমুল সংঘর্ষ চলাকালীন ৬ পুলিশ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের হলের রুমে তালা দিয়ে রেখেছিল ছাত্রলীগ নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের ২০২ নং রুমে এ ঘটনা ঘটে। জানা গেছে, সংঘর্ষের সময় ছাত্রলীগের হাতে আটক ছিলেন পুলিশ সদস্যরা।

সংঘর্ষ শেষে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‘তদন্ত’ সুহেল আহমদ তাদেরকে উদ্ধার করেন।

ওসি সুহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের কিছু নেতাকর্মী জালালাবাদ থানার ৬ পুলিশ সদস্যকে ২০২ নং রুমে তালা দিয়ে রাখে। পরে তালাবদ্ধ রুম থেকে এক পুলিশ সদস্য মোবাইল ফোনে বিষয়টি থানায় অবগত করেন। আমরা গিয়ে তাদের উদ্ধার করি।

ছাত্রলীগের কোন গ্রুপের নেতাকর্মী পুলিশকে তালা দিয়ে রেখেছিল তা বলতে পারেননি তিনি।

উল্লেখ্য, এ সংঘর্ষে সুমন চন্দ্র দাস নামের একজন ছাত্রলীগকর্মী নিহত হয়েছে। সংঘর্ষকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাবিপ্রবি ছাত্রলীগের অঞ্জন-উত্তম ও পার্থ-সবুজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সংঘর্ষে বিঘ্ন ঘটানোয় পুলিশকে তালা!

আপডেট টাইম : ০৩:৩৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪