পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বৈকারী সীমান্তে দুই বাংলাদেশিকে কুপিয়েছে বিএসএফ

বাংলার খবর২৪.কম: 500x350_2e95bb7aba8ee0b9685f120bf9a21c37_87203_1(2)সাতক্ষীরার বৈকারী সীমান্তে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

রবিবার ভোর ৫টার দিকে বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের গোবরডা বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ ঘটনা ঘটায়।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের ময়না ও কলারোয়া উপজেলার হাওয়ালখালী গ্রামের মুকুল।

সূত্র জানায়, মুকুল ও ময়না সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের গরু ব্যবসায়ী শামসুর রহমানের গরু আনতে ভারতে যান। গরু নিয়ে ফিরে আসার পথে গোরবডা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সীমান্ত এলাকায় ফেলে রেখে যায়। পরে আহতদের তাদের সহযোগীরা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজির আহমেদ বকশি বলেন, গরু ব্যবসায়ীদের পিটিয়ে আহত করার কথা শুনেছি। তবে তাদের বর্তমান অবস্থান আমার জানা নেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈকারী সীমান্তে দুই বাংলাদেশিকে কুপিয়েছে বিএসএফ

আপডেট টাইম : ০১:৩৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০১৪