পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাবি শিক্ষক হত্যা : গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আবারো ৭ দিনের রিমান্ড আবেদন

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আরো সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুর ২টার দিকে এ আবেদন জানানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুই দিনের রিমান্ড শেষে বেলা দেড়টার দিকে মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে আদালতের মাধ্যমে ১১জনকে কারাগারে পাঠানো হয়।

ওসি আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের প্রথম দফায় দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বেরিয়ে এসেছে।

তবে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে তিনি জানান।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হলে রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য হবে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দুপুরে নগরীর চৌদ্দপাই বিহাস এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ড. শফিউল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এন্তাজুল হক বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় ওই ১১ জনকে গ্রেফতার দেখায় পুলিশ।

এছাড়া হত্যাকাণ্ডের পরে ওই শিক্ষকের বাসা থেকে ‘সোনামণি’ নামের একই বিভাগের এক ছাত্রীকে উদ্ধার করে। হত্যাকাণ্ডের আগে শুক্রবার তিনি ওই শিক্ষকের বাসায় যান।

বর্তমানে পরিবারের সঙ্গে ওই ছাত্রী নগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাবি শিক্ষক হত্যা : গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আবারো ৭ দিনের রিমান্ড আবেদন

আপডেট টাইম : ০২:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪