অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

গুলিবিদ্ধ পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মারা গেছেন

রাজবাড়ী : দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি মুন্সি নাদের হোসেন (৫৫) মারা গেছেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

উল্লেখ, শুক্রবার সকাল নয়টার দিকে পাংশার কাচারি পাড়ায় নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে তিনি গুরুতর আহত হন।

পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ ভাইস চেয়ারম্যান মুন্সি নাদের হোসেনের মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, ঘটনার দিন সকাল নয়টার দিকে মুন্সি নাদের হোসেন বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তার চোখে ও বুকে গুলি লাগে বলে জানান তিনি। মুন্সি নাদের হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে পাংশা উপজেলার ভাইস চেয়ারম্যান মুন্সি নাদের হোসেনের মৃত্যুর খবর তার নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে স্থানীয়দের মধ্যে শোকের ছাঁয়া নেমে আসে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

গুলিবিদ্ধ পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মারা গেছেন

আপডেট টাইম : ০৪:৪৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪