পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিরাজগঞ্জের ৬৫ ভুয়া পিএসসি পরিক্ষার্থী বহিষ্কার

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৫ জন ভুয়া শিক্ষার্থীকে বহিষ্কার ও ৪ শিক্ষককে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এ সময় ওই চার শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়হর স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে ওই ভুয়া পরিক্ষার্থী বহিষ্কার ও শিক্ষকদের আটক করা হয়।

আটককৃত শিক্ষকরা হলেন- মার্জিনা ইয়াসমিন, সুলতানা রাজিয়া, নাসরিন আক্তার ও মুক্তা খাতুন।

উপজেলা প্রশাসন ও স্থানীয়সূত্রে জানা যায়, চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শনে যান উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামিম আলম। এ সময় উপজেলার বড়হর স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীদের কাগজ-পত্র যাচাই-বাছাই করার সময় ৬৫ ভুয়া শিক্ষার্থীকে সনাক্ত করা হয়। একই সাথে ভুয়া শিক্ষার্থীদের সহযোগী ৪ শিক্ষককেও সনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই চার শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এই সময় ৬৫ ভুয়া পিএসসি পরিক্ষার্থী বহিষ্কার করেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামিম আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ওই চার শিক্ষককে প্রাথমিকভাবে জরিমানা করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিরাজগঞ্জের ৬৫ ভুয়া পিএসসি পরিক্ষার্থী বহিষ্কার

আপডেট টাইম : ১০:৩৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪