পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিজ দলের কর্মীদের প্রাণনাশের হুমকি ছাত্রলীগের!

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এক নেতা নিজদলের কর্মীকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই কর্মীকে প্রাণনাশেরও হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ হাসান ওরফে ভাগ্নে মাসুদ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পার্শ্বে এ ঘটনা ঘটে।

জানা যায়, পরে আহত ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক সেবা দেয়া হয়েছে।

মারধরের শিকার আব্দুর রাকিব নামের ওই ছাত্রলীগকর্মী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী এবং হল ছাত্রলীগের কর্মী।

ছাত্রলীগকর্মী আব্দুর রাকিব বলেন, বিকেলে হলে যাওয়ার সময় মাসুদ আমাকে ডেকে নিয়ে তার বন্ধবীকে ডিস্টার্ব করার বিষয়ে জানতে চান। কিন্তু আমি এ বিষয়টি জানিনা বললেও তিনি ও কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী মিলে আমাকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারতে থাকে। এসময় আমার চিৎকারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দামসহ কয়েকজন এসে উদ্ধার করে।

তিনি আরও বলেন, মাসুদ আমাকে মারধরের পর প্রাণনাশের হুমকি দিয়েছে। তাই এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বুধবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও মতিহার থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।

তবে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ হাসানেকে ফোন দেয়া হলে তিনি ফোন ধরেননি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব শীর্ষ নিউজকে বলেন, আমি মারামারির বিষয়টি শুনেছি। তবে প্রাণনাশের বিষয়টি শুনিনি। তদন্ত করে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নিজ দলের কর্মীদের প্রাণনাশের হুমকি ছাত্রলীগের!

আপডেট টাইম : ০৩:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪