পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু,সড়কে ঝরল আরও একটি প্রাণ Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

ক্ষমতাসীনরা ক্ষমতা পাকাপোক্ত করতে সাংবাদিকদের কণ্ঠরোধে মরিয়া : এরশাদ

রংপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘ক্ষমতাসীন দল ক্ষমতা পাকাপোক্ত করতে সাংবাদিকদের কণ্ঠরোধে মরিয়া হয়ে উঠেছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এজন্য দেশে শক্তিশালী গণমাধ্যম দরকার।’

মঙ্গলবার রংপুর মহানগরীর দর্শনায় এরশাদের বাসভবন পল্লী নিবাসে রংপুর সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশে যত বেশি সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়া শক্তিশালী হবে, গণতন্ত্র তত বেশি সুসংহত হবে। আর গণতন্ত্র সুসংহত হলে দেশও এগিয়ে যাবে।’

এসময় মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির, সিটি প্রেস ক্লাবের সভাপতি শরিফুজ্জামান বুলু, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ প্রমুখ।

Tag :

লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু,সড়কে ঝরল আরও একটি প্রাণ

ক্ষমতাসীনরা ক্ষমতা পাকাপোক্ত করতে সাংবাদিকদের কণ্ঠরোধে মরিয়া : এরশাদ

আপডেট টাইম : ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫