অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাবির হলে ‘অস্বাস্থ্যকর খাবার’ পরিবেশন : ১৫ ছাত্রী অসুস্থ

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেগম খালেদা জিয়া হলে পরিবেশিত ‘অস্বাস্থ্যকর খাবার’ খেয়ে গত দুই দিনে ১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

অসুস্থতার কারণে রোববার এক ছাত্রী ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যান্টিনে সরবরাহ করা বাসি ও নিম্নমানের খাবারের কারণেই ওই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন।

হলের কয়েকজন আবাসিক ছাত্রী জানান, গত শনিবার রাতে এবং গতকাল রোববার সকালে হলের ডায়নিংয়ে পরিবেশিত খাবার খেয়ে প্রায় ১৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। ডায়রিয়া, পেটের পীড়াসহ বিভিন্ন অসুস্থ্যতার নিয়ে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি হন।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, অসুস্থ ছাত্রীদের মধ্যে রয়েছেন, বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মরিয়ম আকতার, ম্যানেজমেন্ট বিভাগের অর্নিয়া, চারুকলা বিভাগের প্রথম বর্ষের মনিরা সুলতানা, উদ্ভিদবিদ্যা বিভাগের রহিমা খাতুন, ভূগোল ও পরিবেশবিদ্যার মৌ, পরিসংখ্যানের আইরিন সুলতানা, ক্রপ সায়েন্স বিভাগের আঁখি আকতার, সমাজবিজ্ঞানের সাবিনা আকতার, প্রাণ রসায়ন বিভাগের প্রিয়াঙ্কা, মনোবিজ্ঞানের হাসনা হেনা।

এর মধ্যে মরিয়ম আকতার, অর্নিয়া এবং মনিরা সুলতানা গুরুতর অসুস্থ। অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অসুস্থ্যতার কারণে মরিয়ম আকতার গতকাল রোববার অনুষ্ঠিত দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।

হলের ছাত্রীরা অভিযোগ করেন, ডায়নিংয়ে প্রায়ই অস্বাস্থকর বাসি ও নি¤œমানের খাবার পরিবেশন করা হয়। যার কারণে ছাত্রীদের অনেকে প্রায়ই অসুস্থতায় ভুগে থাকেন।

এ বিষয়ে বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দিলরুবা আখতার বানু বলেন, ‘আমি ছাত্রীদের অসুস্থ হওয়ার বিয়ষটি শুনেছি এবং খবর পেয়ে দ্রুত হলে গিয়েছিলাম। হলে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়ছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ফুড পয়জনিংয়ের কারণে এ সমস্যা হয়েছে। আমি খাবার মান ভালো রাখার ব্যাপারে ডায়নিংয়ের কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। আর যাতে এমন না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাবির হলে ‘অস্বাস্থ্যকর খাবার’ পরিবেশন : ১৫ ছাত্রী অসুস্থ

আপডেট টাইম : ০২:১৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০১৫