পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাবি ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা সৈয়দ আমীর আলী হলের ছাত্রলীগের দুই গ্রপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পদ বঞ্চিত ছাত্রলীগ কর্মী জুনায়েদ ইসলাম পুলককে মেরে পুলিশের হাতে তুলে দিয়েছে হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সজল ও তার কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

এ নিয়ে হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অনেকটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা যায়।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানায়, গত দুইদিন যাবৎ ছাত্রলীগ কর্মী জুনায়েদ ইসলাম পুলক নিজ কক্ষে (২৫৬) অবস্থান করছিল। আজ বিকেলে হল শাখা ছাত্রলীগ সভাপতি ও তার কয়েকজন কর্মী মিলে তাকে হল থেকে বের হয়ে যেতে বলে। এর বিপরীতে পুলক জানায়, সে হলের আবাসিক ছাত্র। যত দিন ইচ্ছা হলে থাকবে। এ নিয়ে উভয়ের মাঝে বাকবিতন্ডতা চলাকালে একপর্যায় সভাপতি লাঠি দিয়ে তার শরীরে আঘাত করে। এতে পুলকের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। মারধর করার পরে তাকে হলের অতিথি কক্ষে আটকিয়ে রেখে প্রভোস্টের উপস্থিতিতে হত্যা মামলা দেখিয়ে পুলিশের হাতে সোর্পাদ করা হয়।

এ ব্যাপারে জুনায়েদ ইসলাম পুলক বলেন, দুপুরে আমি আমার রুমে শুয়েছিলাম। এসময় হল সভাপতি ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমকে আহত করে। তারা আমাকে হল থেকে চলে যেতে বলে। আমিতো অবৈধভাবে হলে থাকি না। এছাড়াও দীর্ঘদিন ধরে আমি ছাত্রলীগের রাজনীতি করে আসছি।

জানতে চাইলে হল শাখা সভাপতি নাজমুল ইসলাম সজল বলেন, যেদিন হলের কমিটি ঘোষণা করা হয় সেদিন পুলক আমাকে মেরে জখম করে। এখন আবার আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এ জন্য তাকে সতর্ক করতে গেলে সে আমার উপড়ে চড়াও হয়। এ জন্য তাকে হত্যা মামলা দেখিয়ে পুলিশের কাছে দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন,হলে ঝামেলা হয়েছে আমি শুনেছি। খোঁজ নিয়ে দেখছি।

এ ব্যাপারে হল প্রভোস্ট প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান বলেন, এর আগে পদ নিয়ে হলে ঝামেলা হয়েছিল। আমার জানামতে সেটি মীমাংসা হয়েছে। আজকে আবার একই ব্যাক্তিকে নিয়ে বারবার সমস্য হওয়ায় তাকে পুলিশের কাছে দেয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য,গত২০ জুন সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের ৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সাধারণ সম্পাদক প্রার্থী জুনায়েদ ইসলাম পুলক পদ বঞ্চিত হয়ে নতুন সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা পুলিশে হাতে তুলে দেয়। পরে গত দুই দিন পূর্বে ছাত্রলীগের সুপারিশে মামালার যামিন নিয়ে হলে অবস্থান করে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাবি ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

আপডেট টাইম : ০৬:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫