অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মসৃণ হবেনা মোদির মার্কিন সফর!

বাংলার খবর২৪.কমmodi_52581 ডেস্ক : সেই ২০০১ সালে গুজরাটে সাস্প্রদায়িক দাঙ্গার অভিযোগে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়েছিলেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সব নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

ভারতের ১৬তম এই প্রধানমন্ত্রী এবার জাতিসংঘের ৬৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তবে মার্কিন কোনো প্রতিবন্ধকতা না থাকলেও বিরোধীদের তোপের মুখে পড়ছেন তিনি। এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। জানা গেছে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে কালো পতাকা মিছিলের প্রস্ততি নিচ্ছেন বিরোধীরা।

তাই মোদির যুক্তরাষ্ট্র সফর খুব মসৃণ হবে না বলে মনে করছেন ভারতের বিশিষ্ট মহল।

এদিকে নিয়মের খানিকটা বাইরে গিয়েই মোদির জন্য ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে বিশেষ প্রাইভেট ডিনারের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আসন্ন মার্কিন সফরে পুরোটাই লিক্যুইড ডায়েটে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখে তুলবেন শুধু লেমোনেড এবং প্রতিদিন এক কাপ চা।

ভারতীয় প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এ খবর জানা গেছে।

নবরাত্রি উৎসব উপলক্ষেই এমন কঠিন ব্রত পালন করতে চলেছেন নরেন্দ্র মোদি। গত চল্লিশ বছর ধরে এই নিয়ম মেনে আসছেন তিনি। এবার বিদেশ সফরেও তার কোনো রকম অন্যথা হোক তা চান না মোদি। তবে প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত প্রাইভেট ডিনারে কী করবেন মোদি? তবে ভারতীয় প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ইতোমধ্যে বিষয়টি মার্কিন প্রশাসনকে জানানো হয়েছে।

অপরদিকে হাতে একশো ঘণ্টার কিছু বেশি সময়। আর তার মধ্যে পঞ্চাশেরও বেশি কর্মসূচি। এতটাই ঠাসা মোদির আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র সফর।

তবে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তার সফরের কোনো কিছুই লাল ফিতার ফাঁসে আটকা পড়বে না। এ সফরে তার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক তো রয়েছে। এছাড়াও মার্কিন রাজনীতিবিদ, শিল্পমহলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ভাষণ দেবেন জাতিসংঘের সাধারণ সভায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সঙ্গে বৈঠক করবেন মোদি। দেখা করবেন ভারতীয় বংশোদ্ভুত সাউথ ক্যারোলিনার গভর্নর নিক্কি হ্যালের সঙ্গে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মসৃণ হবেনা মোদির মার্কিন সফর!

আপডেট টাইম : ০২:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪