পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার Logo প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo দুর্গাপূজায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই Logo তদন্তে অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল: রোকন উদ্দিন বাবুল Logo মাটির ব্যাংকে জমছে টাকা, সমৃদ্ধ হচ্ছে গ্রামের পাঠাগার Logo আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, আহত ১২ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা

পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযান, বিপুল চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানের অংশ হিসেবে হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার ভোরে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সিংগীমারী এলাকায় অভিযান চালায়। একই সময়ে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় চোরাচালানকারীদের ফেলে যাওয়া অবস্থায় ২৫০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য এস্কাপ সিরাপ, ৮ হাজার ৪০০ পিস ভারতীয় কোবরা আতশবাজি এবং ৩০ পিস ভারতীয় ভিভেল সাবান উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যগুলোর সিজার মূল্য সর্বমোট ৩ লাখ ৫৪ হাজার ১০০ টাকা। উদ্ধারকৃত মালামাল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় রাজস্ব রক্ষা, মাদক ও চোরাচালানের বিস্তার রোধ এবং সীমান্তবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার

পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযান, বিপুল চোরাচালানি পণ্য জব্দ

আপডেট টাইম : ০৮:৩১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬