পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

বঙ্গোপসাগরে এখনো নিখোঁজ ৪৬ জেলে

ভোলা : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনে ঢালচরের দক্ষিণে ডুবে যাওয়া ১১টি মাছ ধরার ট্রলারের নিখোঁজ ১৫৬ জন জেলের মধ্যে ১১০ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৪৬ জন জেলে।

রোববার রাত আটটায় এ দুর্ঘটনা ঘটে বলে জেলেরা জানিয়েছেন।

ঢালচরের মৎস্য ব্যবসায়ী শাহে আলম ফরাজী  জানায়, ঢালচরের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কাদের, ছালাম, বাশার, জাহের, কুট্টি, জনু  ও শিবচরের সাগর মোহনায় ছিদ্দিক, আলী, সিরাজ, শাহজান ও ঢালচরের আ. লীগ নেতা আ. ছালাম হাওলাদারের ট্রলারগুলো ডুবে যায়। ডুবে যাওয়া ১১টি ট্রলারের ১৫৬ জেলের মধ্যে এ পর্যন্ত ১১০ জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪৬ জেলে।

ঢালচরের জেলেরা জানায়, ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে কাদের মাঝির ট্রলারে ১৬ জন, আ. ছালাম মাঝির ট্রলারে ১৬ জন, বাশার মাঝির ট্রলারে ১৬ জন, জাহের মাঝির ট্রলারে ১৩ জন, কুট্টি মাঝির ট্রলারে ১৩ জন, জনু মাঝির ট্রলারে ১৩ জন, ছিদ্দিক মাঝির ট্রলারে ১৫ জন, আলী মাঝির ট্রলারে ১০ জন, সিরাজ মাঝির ট্রলারে ১৩ জন, শাহজান মাঝির ট্রলারে ১৩ জন এবং আ. ছালাম হাওলাদারের ট্রলারে ১৮ জন জেলে ছিল।

সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১টি ট্রলারের ৪৬ জন জেলে এখনো নিখোঁজ রয়েছে। এদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে উদ্ধার হওয়া জেলেদের মধ্যে গুরুতর আহত তিন জেলেকে সোমবার সকালে ঢালচর বাজারে এনে চিকিৎসা দেয়া হয়েছে।

গুরুতর আহত ওই জেলেরা হচ্ছেন- মাহে আলম (২৬), রিয়াদ (১৪) ও আ. আলী মাঝি (৪৫)।

এদিকে ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই জাফর শেখ জানান, বঙ্গোপসাগরে ট্রলার ডুবির খবর পাওয়ার পর আমরা উদ্ধারে নামি। বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর এখনো উত্তাল হওয়ায় উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

বঙ্গোপসাগরে এখনো নিখোঁজ ৪৬ জেলে

আপডেট টাইম : ০৫:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০১৪