পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

দিনাজপুর: দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বুধবার বিকেলে পার্বতীপুর উপজেলার ২নং ইউপি’র দেউল উচ্চ বিদ্যালয়ে এ বিতরণী অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার।

দেউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ওয়াদুদ আলী শাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সমশের আলী মন্ডল, দেউল উচ্চ বিদ্যালয়ের সভাপতি রবীন্দ্রনাথ রায় প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক রিপন কুমার দাস।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এর আগে প্রধান অতিথি বিদ্যালয় চত্বরের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে একটি নারিকেলের গাছ রোপন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দদের ক্রেস্ট প্রদান করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট টাইম : ০২:৫৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪