অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তিস্তা নিয়ে মোদির সঙ্গে কথা বলেছেন মমতা

ঢাকা : তিস্তা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সোমবার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাইব্রেরি হাউজে একান্তে ১৫ মিনিট ও পরে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দুইজন সাংসদসহ লোকসভার সাংসদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে সাংবাদিকদের বৈঠক সম্পর্কে সংক্ষিপ্তভাবে অবহিত করেন মমতা। এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে তিস্তা নিয়ে বা বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়েছে কিনা তা জানতে চাইলে মমতা বলেন, হ্যাঁ, তিস্তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তবে তা কোন ধরনের কথাবার্তা হয়েছে সে বিষয়টি স্পষ্ট করেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

২০১১ সালে মমতা ব্যানার্জির আপত্তির জের ধরে ঢাকা-দিল্লির সঙ্গে বহুল প্রতীক্ষিত চিস্তা চুক্তি ভেস্তে যায়। কংগ্র্রেসের সময় ওই চুক্তি আর সম্ভব হয়নি। এরপর বিজেপি ক্ষমতায় আসার পর আবার চুক্তিটি করার চেষ্টা শুরু করেছে মোদি সরকার। গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনের ঢাকা সফরে তিস্তা ও ছিটমহল চুক্তি নিয়ে মমতা নিজে ইতিবাচক ভূমিকা নেবেন বলে সেখানে বলেন।

এ ছাড়া কলকাতায় ফিরেও তিনি তিস্তা নিয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকেও আহ্বান জানান। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে ১৫ মিনিটের বৈঠকে কত সময় তিস্তা নিয়ে আলোচনা হয়েছে বা কতটা গুরুত্ব পেয়েছে তা এখনও জানা যায়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তিস্তা নিয়ে মোদির সঙ্গে কথা বলেছেন মমতা

আপডেট টাইম : ০১:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০১৫