পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

তিউনিশিয়ায় জাদুঘরে হামলা, নিহত ১৯

ডেস্ক : তিউনিশিয়ার রাজধানী তিউনিশের একটি জাদুঘরে হামলা চালিয়ে বন্দুকধারীরা ১৭ জন বিদেশি পর্যটকসহ অন্তত ১৯ জনকে হত্যা করেছে।

দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদের বরাত দিয়ে বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিউনিশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিহতদের মধ্যে ইতালি, স্পেন ও জার্মানির নাগরিক রয়েছেন।

এ ঘটনায় জাদুঘরে নিরাপত্তাবাহিনীর অভিযান চলাকালে দুই হামলাকারী ও পুলিশের এক সদস্যও নিহত হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তিউনিশের মধ্যঞ্চলে দেশটির পার্লামেন্ট ভবনের ঠিক পাশেই বারদো জাদুঘরে এই হামলার ঘটনা ঘটে।

ওই সময় পার্লামেন্টে সন্ত্রাসবিরোধী একটি আইন নিয়ে আলোচনা চলছিল। অবশ্য হামলার পরপরই আইন প্রণেতারা পার্লামেন্ট ভবন ত্যাগ করেন।

এর আগে স্থানীয় একটি রেডিওতে প্রচারিত খবরে বলা হয়, বন্দুকধারীরা বারদো জাদুঘরে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স ও স্পেনের নাগরিকসহ কয়েকজনকে জিম্মি করে রেখেছে।

তিউনিশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি আরোউই সাংবাদিকদের বলেন, ‘বারদো জাদুঘরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। দুই বা তার বেশি হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়।’

পর্যটন খাত তিউনিশিয়ার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। প্রতিবছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রচুর পর্যটক তিউনিশিয়ায় যায়।

এর আগে ২০০২ সালে তিউনিশিয়ার জারবা দ্বীপে আল কায়েদার বোমা হামলায় ১১ জার্মান পর্যটকসহ ১৯ জন নিহত হয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

তিউনিশিয়ায় জাদুঘরে হামলা, নিহত ১৯

আপডেট টাইম : ০১:২৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫