পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভারতে নকলের অভিযোগে সাড়ে সাতশো পরীক্ষার্থী বহিষ্কৃত

ডেস্ক : ভারতের বিহার রাজ্যে স্কুল ফাইনাল পরীক্ষায় ব্যাপক নকলের অভিযোগের পর সাড়ে সাতশো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া নকলে সহায়তার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনশ জনকে। এদের বেশিরভাগই পরীক্ষার্থীদের বাবা-মা।

এবছর বিহারের পরীক্ষা কেন্দ্রে নকলের ছবি এবং ভিডিও অনলাইনে ব্যাপক প্রচার পায়।

ফেসবুকে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, একটি পরীক্ষার হলের দেয়াল বেয়ে উঠে লোকজন জানালার কার্নিশে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছে।

এরকম গণহারে নকলের বিষয়টি নিয়ে ভারতে ব্যাপক শোরগোল শুরু হয়।

বিহারের কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাপক নকলের অভিযোগে চারটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ বাতিল করা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী অভিভাবকদের নকলে সহায়তার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছেন, এতে তারা আসলে তাদের ছেলে-মেয়েদের উপকার করার চেয়ে ক্ষতিই করছেন।

সূত্র : বিবিসি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভারতে নকলের অভিযোগে সাড়ে সাতশো পরীক্ষার্থী বহিষ্কৃত

আপডেট টাইম : ০২:১৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫