পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

তারেক রহমান লন্ডন থেকে হুঙ্কার দিচ্ছেন, সাহস থাকলে ঢাকা এসে আমাদেরকে মোকাবেলা করুন : যোগাযোগমন্ত্রী

বাংলার খবর২৪.কম500x350_34faf252b49009742b7a319b070d12a2_klp5fq6b-e1408965125974: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাহস থাকলে ঢাকায় এসে রাজনীতি করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় যোগাযোগমন্ত্রী এ চ্যালেঞ্জ জানান।
তারেক জিয়াকে ভীরু উল্লেখ করে বলেন, ‘তারেক রহমান লন্ডন থেকে হুঙ্কার দিচ্ছেন, ঢিল ছুঁড়ছেন। সাহস থাকলে ঢাকা এসে আমাদেরকে মোকাবেলা করুন, জনগণকে নিয়ে রাজনীতি করুন।’
বিএনপিকে মাতাল অবিহিত করে কাদের বলেন, ‘ক্ষমতা হারিয়ে বিএনপি মাতাল হয়ে গেছে। তাদের দল হলো গর্জনের দল কিন্তু তারা জানে না যত গর্জে তত বর্ষে না।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে। যারা ১৫ আগস্ট জন্মদিন পালন করে তাদের সঙ্গে কোন সংলাপ হতে পারে না।’
এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি সংলাপ সংলাপ বলে বিদেশিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কিন্তু আমরা যখনই সংলাপের জন্য উদ্যোগ নিয়েছি তখনি কোন না কোন শর্ত জুড়ে দিয়েছে।’
পদ্মা সেতু সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দেশের এক শ্রেণীর লোক ছিলো যারা কখনই চাইতো না পদ্মা সেতু হোক কিন্তু তাদের মুখে চুনকালি দিয়ে ইত্যেমধ্যে পদ্মা সেতুর মূল কাজ শুরু হয়ে গেছ এবং শিগগিরই নদী শাসনের কাজ শুরু হয়ে যাবে।’
এসময় তিনি সমবেত ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘যারা ছাত্রলীগের নাম করে অপকর্ম করে বেড়ায় তাদেরকে সংগঠন থেকে উপযুক্ত শাস্তি দিতে হবে।’
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চলানায় এবং সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে সংগঠনের বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

তারেক রহমান লন্ডন থেকে হুঙ্কার দিচ্ছেন, সাহস থাকলে ঢাকা এসে আমাদেরকে মোকাবেলা করুন : যোগাযোগমন্ত্রী

আপডেট টাইম : ০২:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪