অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

বাংলার খবর২৪.কমpakistan 2_49123 ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সহ পিএমএল-এন শীর্ষ নেতাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। গত জুন মাসে লাহোর মডেল টাউনের সহিংসতার শুনানিতে মঙ্গলবার এ নির্দেশ দেন আদালত।

১৭ জুনের ওই সহিংসতায় তাহিরুল কাদরির নেতৃত্বাধীন পাকিস্তান আওয়ামী তেহরিক পার্টির প্রায় ১১ কর্মী নিহত হয়েছিল। এছাড়া শতাধিক মানুষ আহত হয়েছিল।

এ প্রেক্ষিতে পাকিস্তান আওয়ামী তেহরিক পার্টির কর্মীরা পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ ২১ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্তের জন্য আবেদন জানান। অন্যরা হলেন; পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান, পাঞ্জাবের সাবেক আইনমন্ত্রী রানা সানাউল্লাহ, রেলমন্ত্রী খাজা সাদ রফিক প্রমুখ।

একটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর আগে এফআইআর নথিভুক্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। তবে সেই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে আবেদন জানান পিএমএল-এন এর চার প্রাদেশিক মন্ত্রী; খাজা আসিফ, পারভেজ রশীদ, সাদ রফিক এবং আবিদ শের আলী।

মামলার শুনানিতে অংশ নেন বিচারপতি মেহমুদ মাকবুল বাজওয়া যিনি রায়ের পূর্বে একটি যৌথ তদন্ত দল পরিচালনা করেন।

এক সংক্ষিপ্ত আদেশে হাইকোর্ট নিম্ন আদালের রায় বহাল রেখে পিএমএল-এন নেতাদের আবেদন খারিজ করে দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আপডেট টাইম : ০৩:৫৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪