অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

সংস্কার না হলে বাংলাদেশের বিচারব্যবস্থা আস্থা হারাবে: মজীনা

image_91796_0নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে প্রচলিত বিচারব্যবস্থা সংস্কার করা প্রয়োজন বলে  মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি  বলেছেন, তা না হলে বাংলাদেশের  বিচারব্যবস্থা জনগণের আস্থা হারাবে।

বুধবার রাজধানীর রাজারবাগে ডিটেকটিভ ট্রেনিং স্কুলে এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত এ কথা বলেন।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় অভিযুক্তের স্বীকারোক্তির ওপর বিচার নির্ভরশীল বলে উল্লেখ করে মজীনা বলেন, “এ ব্যবস্থা রিমান্ডে নির্যাতনের সুযোগ করে দিচ্ছে। সন্দেহভাজন ব্যক্তির স্বীকারোক্তি আদায়ের জন্য আইনপ্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা অনেক বেশি বল প্রয়োগের উৎসাহ পাচ্ছেন। এরপর আর বিচারকের কিছু করার থাকে না।”

মার্কিন রাষ্ট্রদূত আশঙ্কা প্রকাশ করেন, “এভাবে বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কার্য্কর ন্যায়বিচার দিতে রাষ্ট্র ব্যর্থ হলে জনগণ আইন হাতে তুলে নেবে, আর এতে বিচারব্যবস্থা ভেঙে পড়বে।”

মজীনা আরো বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আলামত সংগ্রহ ও তা আদালতে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের ওপর জোর দেয়া উচিত, যাতে কেউ মিথ্যা অভিযোগে শাস্তি না পায় এবং প্রকৃত অপরাধীদের জবাবদিহির আওতায় আনা যায়।”

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহামুদ খন্দকার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোখলেসুর রহমান, ট্রেনিং স্কুলের পরিচালক শাহাদাত হোসেন এবং যুক্তরাষ্ট্রের ফরেনসিক বিশেষজ্ঞ মার্ক মোজেল উপস্থিত ছিলেন।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

সংস্কার না হলে বাংলাদেশের বিচারব্যবস্থা আস্থা হারাবে: মজীনা

আপডেট টাইম : ০৮:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০১৪