অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

বঙ্গোপসাগরে ৫০ জেলে অপহরণ, নিহত ১

বাংলার খবর২৪.কম500x350_b1e57ba9b6b6d771b5dd5f1b1d76fb5f_sea, কুয়াকাটা : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে ট্রলারের সহকারী মাঝি মাইজল (৫৫) মারা গেছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৭ জন। এ সময় জলদস্যুরা ৫০ জেলেকে অপহরণ করেছে বলে মৎস্য আড়ত মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহতরা জানান, রবিবার সকাল ১০টায় গভীর সমুদ্রে তিনটি ট্রলারযোগে ৩০-৪০ জনের সশস্ত্র ডাকাত দল জেলেদের ট্রলারে হামলা করে। ডাকাতদের গুলিতে মাইজল নামে এক মাঝি নিহত হন। এ সময় আরও ৭ জেলে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় মাসুদ (৩৫), গজনবী (৫০), শাহআলম (২৩) ও মিরাজকে (৩০) বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। জলদস্যুরা জেলেদের কাছ থেকে মাছ জাল ও জ্বালানি লুটে নেয়। নিহত ও গুলিবিদ্ধরা এফবি বসুন্ধরা ট্রলারের মাঝি ও জেলে। নিহত মাইজলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বালুরচর গ্রামে। তার পিতার নাম দাইমদ্দিন। এ ছাড়া এফবি শামসুদ্দিন ট্রলারের মাঝি জিয়াউদ্দিনকে জলদস্যুরা অপহরণ করে নিয়ে গেছে। একই ট্রলারে আহত হয়েছেন জলিল, আলমগীর ও কামাল। মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানান, ৫০-৬০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। বর্তমানে তারা চরম আতঙ্কে রয়েছেন। মহিপুর পুলিশের এসআই আবুল কাশেম জানান, তিনি হতাহত জেলেদের সম্পর্কে খবর নিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

বঙ্গোপসাগরে ৫০ জেলে অপহরণ, নিহত ১

আপডেট টাইম : ০১:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪