অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

রিয়াদ হত্যা যবিপ্রবি ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদককে আজীবন বহিষ্কার

বাংলার খবর২৪.কমindex_51559, যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ হত্যার ঘটনায় ছাত্রলীগের যবিপ্রবি শাখার সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হাসানকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফয়সাল তানভীরকে দুই বছর ও শারীরিক শিক্ষা বিভাগের ছাত্র আজিজুল ইসলামকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

যবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার সোমবার বিকেলে জানান, রিয়াদ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি চার ছাত্রকে বহিষ্কারের সুপারিশ করে। পরে গত ১৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় তা অনুমোদনের পর আজ সোমবার থেকে তা কার্যকর করা হয়েছে। একই সঙ্গে যবিপ্রবি ক্যাম্পাস রাজনীতিমুক্ত রাখার ব্যাপারে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বহাল রাখার বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য।

উল্লেখ্য, গত ১৪ জুলাই প্রকাশ্য দিবালোকে যবিপ্রবি’র প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ইকবাল কবির জাহিদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

অন্যদিকে হত্যাকাণ্ডের পরদিন ১৫ জুলাই রিয়াদের মামা রফিকুল ইসলাম রাজু বাদী হয়ে যশোর কোতোয়ালী থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের যবিপ্রবি শাখার সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হাসান, যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, শাহীন, জিসান, সজীবসহ ছাত্রলীগের ৮ নেতাসহ ১২ জনকে আসামি করা হয়।

মামলাটি প্রথমে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমানকে তদন্তের জন্য দেয়া হয়। কিন্তু তদন্তে অগ্রগতি না হওয়ায় অধিকতর তদন্তের জন্য মামলাটি গত ১০ সেপ্টেম্বর সিআইডিতে পাঠানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

রিয়াদ হত্যা যবিপ্রবি ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদককে আজীবন বহিষ্কার

আপডেট টাইম : ০২:১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪