অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম

ভারতে অনুষ্ঠিত হলো চুমু প্রতিযোগিতা!

ডেস্ক: প্যারিস-ভিয়েনা হলে আলাদা কথা। প্রকাশ্যে চুমু দেওয়াটা সেখানে নিতান্তই ছেলেখেলা। চুম্বনের মাধ্যমে প্রেয়সীর সঙ্গে আপনার প্রেম বিনিময়ের দিকে কেউ ভ্রূক্ষেপও করবে না। তবে ভারত উপমহাদেশের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন।

ভারত উপমহাদেশে এভাবে প্রকাশ্যে প্রেম নিবেদন করলে বিতর্কের মুখে পড়তেই হবে। তবে সব সমালোচনা ও প্রতিকূলতা পাশ কাটিয়ে ভারতের ঝাড়খন্ডে রাজ্যের আদিবাসীদের মধ্যে মহাসমারোহে অনুষ্ঠিত হলো চুমু প্রতিযোগিতা।

স্থানীয় সময় শনিবার রাতে রাজ্যের পাকুর জেলার লিট্টিপারা এলাকায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে সেরা তিন চুম্বনকারী দম্পতির হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

চুমু প্রতিযোগিতার আয়োজন করেন ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) বিধায়ক সাইমন মারান্ডি। তিনি জানান, প্রেম, ভালোবাসা ও আধুনিকতার প্রসার ঘটাতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রকাশ্যে চুম্বনের মাধ্যমে আদিবাসী ছেলেমেয়েদের মধ্যে দ্বিধা, সংশয় ও ভয় কেটে যাবে। এতে আদিবাসী দম্পতিদের মধ্যে বোঝাপড়া ও গভীরতা একদিকে যেমন দৃঢ় হবে, অন্যদিকে বিবাহবিচ্ছেদ কমে যাবে।

শনিবারের চুমু প্রতিযোগিতা দেখতে হাজির হন শত শত মানুষ। সেখানে উপস্থিত ছিলেন জেএমএম বিধায়কসহ দলের প্রথম সারির নেতারাও।

এদিকে প্রকাশ্যে চুমু প্রতিযোগিতায় আপত্তি তুলেছে ঝাড়খন্ডের ক্ষমতাসীন দল বিজেপি। বিজেপির নেতা রমেশ পুস্কর বলেন, আদিবাসীদের মন থেকে সংকোচ দূর করার অন্য উপায়ও আছে। এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে সাইমন মারান্ডি আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ছেলেখেলা করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

ভারতে অনুষ্ঠিত হলো চুমু প্রতিযোগিতা!

আপডেট টাইম : ০৫:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭