অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

মোদির বিরুদ্ধে মার্কিন আদালতের সমন, নিশ্চুপ বিজেপি

বাংলার খবর২৪.কম modi_52876ডেস্ক : দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে পা দিয়েই গুজরাট দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে মার্কিন ফেডারেল আদালতের সমনের মুখে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১২ বছর আগের ওই সাম্প্রদায়িক দাঙ্গায় জীবীত দুই ব্যক্তির পক্ষে মানবাধিকার সংস্থা আমেরিকান জাস্টিস সেন্টারের দায়ের করা এক সিভিল মামলায় এই সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের আদালত।

ওই দাঙ্গা নিয়ে মোদির বিরুদ্ধে আগেও কঠোর অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। মোদি মুখ্যমন্ত্রী থাকাকালে একাধিকবার তার ভিসার আবেদন আটকে দিয়েছিল মার্কিন প্রশাসন।

তার সেই ব্যর্থতার ব্যাখ্যা দিতেই গুজরাটের তৎকালীন এ মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২১ দিন সময় দিয়েছেন মার্কিন আদালত।

২০০২ সালের ফেব্রুয়ারিতে গুজরাটের গোধরা এলাকায় অযোধ্যা থেকে ফেরা সবরমতি এক্সপ্রেস ট্রেনে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় ৫৮ জন হিন্দু স্বেচ্ছাসেবক নিহত হয়। এর জের ধরে গুজরাটজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়লে প্রায় ১২শ’ মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই মুসলামান।

এদিকে ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই আদালতের এমন আদেশের বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর বিজেপিও কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে শুক্রবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মোদি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

মোদির বিরুদ্ধে মার্কিন আদালতের সমন, নিশ্চুপ বিজেপি

আপডেট টাইম : ১২:৪৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪