পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজশাহীতে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, আটক ২

বাংলার খবর২৪.কমindex_54639 : রাজশাহীতে অপহরণের শিকার তাসনিয়া হক রাফা (২১) নামের এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নগরীর উপকণ্ঠ নওদাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে।

কলেজ ছাত্রী রাফা নগরীর ঘোড়ামারা এলাকার এনামুল হকের মেয়ে। তিনি রাজশাহী কলেজের অনার্স শেষবর্ষের শিক্ষার্থী।

আটকৃতরা হলেন- নগরীর নওদাপাড়া এলাকার সাদেকুর রহমানের ছেলে শামিনুর রহমান (২৬) এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে হালিমুর রহমান হিলটন (২৮)।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া ওই ছাত্রীও থানা হেফাজতে রয়েছে।

তবে এ ব্যাপারে ওই ছাত্রীর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরো বলেন, গত ১৪ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে কলেজছাত্রী রাফা নিজ বাসা ঘোড়ামারা থেকে কোর্ট এলাকায় যাচ্ছিলেন। পথে ওই যুবক তাদের সহযোগীদের নিয়ে রাফাকে অপহরণ করেন। এরপর তারা বিভিন্ন অপারেটরের ৫টি মোবাইল নম্বর থেকে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এসময় মুক্তিপণ হিসেবে ২৫ লাখ টাকা দাবি করে তারা। পরে ওই ছাত্রীর পরিবার বিষয়টি থানায় জানালে তাকে উদ্ধারে নামে পুলিশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজশাহীতে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, আটক ২

আপডেট টাইম : ১০:৩৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪