পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

জনসমক্ষে যৌনতা, কারাগারে যুগল

আন্তর্জাতিক ডেস্ক,34657_o-RETIREMENT-570-: পেগি ক্লেম (৬৮)। তার রয়েছে সন্তান-সন্তুতি। রয়েছে নাতিপুতি। তিনিই কিনা পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হলেন! তাও কোন রাখঢাক না রেখেই। একেবারে প্রকাশ্যে, সবার সামনে। এ কারণে, তাকে ও তার সেই প্রেমিক ৪৯ বছর বয়সী ডেভিড বোবিলিয়াকে ৬ মাসের জেল দিয়েছে আদালত।
এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ক্লিক অরল্যান্ডো এক রিপোর্টে বলেছে, তারা লেক সামটার ল্যান্ডিয় মার্কেট স্কয়ারে প্রকাশ্যে ওই শারীরিক সম্পর্কে মিলিত হয়েছিলেন। ওই এলাকাটি বিশেষত চাকরি জীবনে অবসরপ্রাপ্ত লোকজনের। একে বলা হয় দ্য ভিলেজ। এখানে বসবাস করে এক লাখের মতো মানুষ। এ এলাকাটিতে রাতে নামে বন্যতা। মাত্র ৩.৭৫ ডলারের বিনিময়ে সেখানে বসে ককটেল পার্টি। আর চলে যৌন বাণিজ্য। পেগি ক্লেমের বিরুদ্ধে আগে থেকেও অভিযোগ ছিল বেপরোয়াভাবে গাড়ি চালানোর। তার সঙ্গে যুক্ত হয়েছে খোলামেলা স্থানে শারীরিক সম্পর্ক স্থাপন।
১২ই জুন রাত সাড়ে ১০ টার দিকে ক্লেম ও বোবিলিয়াকে আপত্তিকর অবস্থায় আবিস্কার করে লোকজন। এ খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে। পরে তোলা হয় আদালতে। সেখানে উপস্থিত ছিল ক্লেম-এর স্বামী ফ্রাংক ক্লেম (৫০)। স্ত্রী এমন একটি কাণ্ড ঘটিয়ে ফেলেছে তবুও তার পাশে এদিনও দাঁড়িয়ে ছিলেন ফ্রাংক। তিনি স্ত্রীকে ভীষণ ভালবাসেন। তাই বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, আমি তোমাকে ভালবাসি।
তিনি বিচারককে বললেন, যতদূর জানি আমার স্ত্রী একজন চমৎকার নারী। তাকে দ্বিতীয় একটি সুযোগ দেয়া যায়। তার বিষয়ে আমার এতটুকুই বলার আছে। এ সময় বিচারকের সামনে কান্নায় ভেঙে পড়েন পেগি ক্লেম। কিন্তু কিছুতেই কিছু হলো না। বিচারকের মন গললো না। তিনি পেগি ক্লেম ও বোবিলিয়াকে ৬ মাসের জেল দিয়ে দিলেন।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

জনসমক্ষে যৌনতা, কারাগারে যুগল

আপডেট টাইম : ১২:২৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪