পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

৬ বাংলাদেশিকে জিম্মি করে মিয়ানমার পুলিশের মুক্তিপণ দাবি

বাংলার খবর২৪.কম index_55103: বাংলাদেশ-মিয়ানমারের আন্তর্জাতিক সীমারেখা নাফ নদীতে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশ তিনটি মাছ ধরা নৌকাসহ ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করছে।

জানা যায়, সোমবার সকালে টেকনাফ কায়ুকখালী এলাকার পূর্ব নাফনদী থেকে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশের একটি দল অস্ত্রমুখে জিম্মি করে তিনটি মাছ ধরা নৌকাসহ টেকনাফ পৌরসভার জেলে পাড়ার নুরুল আলম (৪০), মুজিব (৩৫), কালাইয়া (৩০), মোহাম্মদ সফি (২৭), আমির হোসেন (৪০) ও উসমান গণিকে (৩০) অপহরণ করে নিয়ে যায়।

পালিয়ে আসা জেলে মাহমুদুল হক জানায়, নাফ নদীতে মাছ শিকার অবস্থায় হঠাৎ করে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশ টহল দল নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায়। এসময় তারা ৪০ হাজার বাংলাদেশি টাকা মুক্তিপণ দাবি করছে। তবে মাহমুদুল হক প্রাণ রক্ষার্থে কৌশলে পালিয়ে এসে মালিকদের এই ঘটনা জানান।

নৌকা মালিকেরা জানান, তিনটি নৌকাসহ ছয় জেলেকে ফিরিয়ে আনতে মিয়ানমার পুলিশ তাদের নিয়োজিত দালাল মুজিবের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ৪০ লাখ কিয়ট (মিয়ানমারের মূদ্রা) দাবি করছে। তাদের ছেড়ে দেবে সে আশায় এখনো বিজিবিকে বিষয়টি অবহিত করা হয়নি।

এ প্রসঙ্গে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বিষয়টি বিজিবিকে কেউ অবহিত করেনি। অবহিত করলে ধরে নিয়ে যাওয়া নৌকা ও জেলেদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

৬ বাংলাদেশিকে জিম্মি করে মিয়ানমার পুলিশের মুক্তিপণ দাবি

আপডেট টাইম : ০৬:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪