অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ

ঘরে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এরান্দহ গ্রামে রোজিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রোজিনা ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের দরজা না খোলা ও রোজিনার কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে তারা দরজা খুলে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় রোজিনার গলাকাটা মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

ঘরে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট টাইম : ০৪:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫