পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশের সাথে আমাদের (ভারতের) সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। আমরা একে অপরের ভাইয়ের মতো। দুই দেশের মানুষ ও ব্যবসায়ীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করলে শান্তি বাড়বে ও উন্নয়ন আরও এগিয়ে যাবে।’
শনিবার (২ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের সভাকক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
এ সময় তিনি আরও বলেন—দুই দেশের ব্যবসায়ীরা একে অপরের সাথে সংযুক্ত হয়ে একসাথে কাজ করছে। এতে সম্পর্ক ও সহযোগিতা বাড়ছে। প্রত্যেকে নিজের সক্ষমতা অনুযায়ী অবদান রাখছে। এ ইতিবাচক অগ্রগতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও সন্তুষ্ট রয়েছে। বিষয়টি জানাতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন—ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া তিনি বলেন—বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য অনেকটাই মিল রয়েছে। তাই এগুলোকে আরও শক্তিশালী করা এবং মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা গড়ে তোলা উচিত।
ভিসা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন—‘বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা পাওয়া সহজ করা হয়েছে। বিশেষ সুবিধা রাখা হয়েছে। নির্দিষ্ট সীমা পর্যন্ত ভিসা প্রদান অব্যাহত রয়েছে। অন্যান্য পর্যায়ে ভিসা সহজ করার বিষয়টি প্রক্রিয়াধীন।’
ব্যবসায়ীদের পক্ষ থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে কিছু পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ভিসা জটিলতা নিরসনের দাবি জানানো হলে তিনি বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন—বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার (ডিসি) মহী উদ্দিন, স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান রাজু, লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক হুমায়ুন কবির সওদাগর, বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সাইফুর রহমান প্রমুখ
এর আগে স্থলবন্দরে পৌঁছালে সহকারী হাইকমিশনারকে ফুলের শুভেচ্ছা জানান ব্যবসায়ীরা।
সভা শেষে তিনি বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখা পরিদর্শন করেন। এ সময় ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ী, কাস্টমস ও বিএসএফ কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিকেলে তিনি পাটগ্রাম উপজেলার পাটেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং পরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

আপডেট টাইম : ০১:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬