অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

ঈদে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন

নিজস্ব সংবাদদাতা
পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন চৌকি সচল থাকবে এবং পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন।
জানা গেছে, আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দুই দিন আগে অর্থাৎ ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। ফলে টানা ৮ দিন বন্ধ থাকবে বন্দর ও স্থল শুল্ক স্টেশনের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইমিগ্রেশন, বিজিবি, ভারতের চ্যাংড়াবান্ধা ও ভুটানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, “ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আট দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জুন থেকে যথারীতি সব কার্যক্রম চালু হবে।”
বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশন চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, “বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধের চিঠি পেয়েছি। তবে ইমিগ্রেশন দিয়ে ভিসা ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।”
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন থেকে চিঠি দেওয়া হয়েছে।
এদিকে, বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, “ঈদ উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে বলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে। তবে কাস্টমসের নিজস্ব কার্যক্রম চলমান থাকবে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

ঈদে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন

আপডেট টাইম : ০৬:৩৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬