অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ না থাকায় হতাশা, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান এমপি সালেহীর

নিজস্ব প্রতিবেদক

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাজেটে সুস্পষ্ট রূপরেখা ও বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী। তিনি বলেছেন, তিস্তা নিয়ে আন্দোলন হলেও বরাদ্দ অন্য খাতে চলে যাচ্ছে, যা তিস্তাপাড়ের মানুষের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
শনিবার (২০ জুন) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাট এলাকায় তিস্তা নদীর তীরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহাবুবুল আলম সালেহী বলেন, সরকার তিস্তা মহাপরিকল্পনার অংশ হিসেবে ড্রেজিংয়ের কথা বলছে এবং বিশেষজ্ঞ এনে তিস্তাপাড়ের মানুষের সঙ্গে মতবিনিময় করছে। তবে এটি বাস্তবসম্মত উদ্যোগের চেয়ে লোক দেখানো কার্যক্রম বলেই মনে হচ্ছে।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনার কৃতিত্ব নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। সরকার নিজ উদ্যোগে এটি বাস্তবায়ন করুক সেটিই প্রত্যাশা। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের দাবি জানান তিনি।
এমপি সালেহী অভিযোগ করেন, বর্তমান বাজেটে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা বা অর্থ বরাদ্দের উল্লেখ নেই। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে অব্যবহৃত অর্থ পড়ে থাকলে সেখান থেকে বরাদ্দ দিয়ে হলেও প্রকল্পটি বাস্তবায়ন করা উচিত এবং তিস্তাপাড়ের মানুষের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, যারা একসময় তিস্তা রক্ষায় আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদেরই বর্তমান সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। অথচ বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো অর্থ বরাদ্দ না থাকায় প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, রংপুর অঞ্চলের মানুষ উন্নয়ন ও বাজেট বণ্টনে বৈষম্যের শিকার হচ্ছে। তিস্তাপাড়ের মানুষের দাবি পূরণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে তিস্তা নদীর পানিতে দাঁড়িয়ে কয়েক হাজার মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অংশ নেন। জেলা জামায়াতের সেক্রেটারি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের, জামায়াতের ঢাকা মহানগর মজলিসের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ না থাকায় হতাশা, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান এমপি সালেহীর

আপডেট টাইম : ০২:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬