পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

সিরাজগঞ্জে ৬৪ ভুয়া পিএসসি পরীক্ষার্থী বহিষ্কার ছয় শিক্ষকের জেল-জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আনন্দ স্কুলের পক্ষে পিএসসি পরীক্ষা দিতে আসা ভুয়া ৬৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ছয় শিক্ষকের তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে সাজা ও জরিমানা করা হয়েছে এবং পলাতক দুইজনের নামে মামলা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকদের মধ্যে বড়হর ইউনিয়নের অলিপুর জিল্লুর রহমানের বাড়ির আনন্দ স্কুলের শিক্ষিকা মর্জিনা খাতুন, একই গ্রামের আনোয়ার মেম্বারের বাড়ির স্কুলের শিক্ষিকা সুলতানা রাজিয়া, মৈত্রবড়হর গ্রামের নাসরিন আক্তার, ডেফলবাড়ি গ্রামের আবু সাঈদের বাড়ির স্কুলের শিক্ষিকা মুক্তা খাতুন, খামারপাড়া স্কুলের শিক্ষক ইমন ও অলিপুর আমডাঙ্গা বাবুলের বাড়ির স্কুলের শিক্ষিকা সবিতা ভ্রাম্যমাণ আদালতের রায় মোতাবেক ১০ হাজার টাকা করে জরিমানা দিয়ে মুক্ত হন।

এছাড়া খামারবাড়ি স্কুলের শিক্ষিকা মর্শিদা খাতুন ও খাসচর রুবেলের বাড়ি স্কুলের শিক্ষিকা শারমিন আক্তার পলাতক থাকায় তাদের নামে মামলা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শামীম আলম বলেন, “বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বড়হর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে আনন্দ স্কুলের ৬৪জন ভুয়া পিএসসি পরীক্ষার্থী নিশ্চিত হওয়ার পর তাদের সকলকে বহিষ্কার করা হয়। আর এ কাজে জড়িত আটজন শিক্ষকের মধ্যে ছয়জনকে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। দুইজন শিক্ষক পালিয়ে যাওয়ায় তাদের নামে ফৌজদারী আইনে মামলা করা হয়েছে।”

সরকারের আর্থিক সহায়তায় আনন্দ স্কুলগুলো পরিচালিত হয়ে আসছে।

ভুয়া তালিকায় পিএসপি পরীক্ষায় অংশ নেয়া মনোয়ারা খাতুন জানান, আমি গত বছর এসএসসি পাশ করেছি। আনন্দ স্কুলের শিক্ষকদের কথায় ৬০০ টাকার বিনিময়ে পিএসসির সকল পরীক্ষা দেয়ার জন্য চুক্তিবন্ধ হয়েছিলাম। গত রোববার থেকে এ পরীক্ষা শুরু হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

সিরাজগঞ্জে ৬৪ ভুয়া পিএসসি পরীক্ষার্থী বহিষ্কার ছয় শিক্ষকের জেল-জরিমানা

আপডেট টাইম : ০৩:৩৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪