পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

৩ ছাত্র আজীবন বহিষ্কার হাবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবি

দিনাজপুর : হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুহুল আমিনকে অপসারণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোনরকম সুষ্ঠু তদন্ত ছাড়াই ব্যক্তিগত আক্রশে তিনি ৩ জন ছাত্রকে গত ২৭ নভেম্বর আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেন যা এক একজন ছাত্রের জন্য ফাঁসির সমতুল্য। এটি তার প্রতিহিংসার প্রমাণ।

মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে।

শিক্ষার্থীরা আরো জানায়, প্রায় দুই ঘণ্টার ব্যবধানে শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক হল ত্যাগের নির্দেশ দেন। কর্তৃপক্ষের হঠাৎ এ ধরনের সিদ্ধান্তের কারণে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ থাকা সত্ত্বেও কোন কারণ ছাড়াই বিশ^বিদ্যালয় বন্ধ এবং সকল ছাত্র-ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ এর আগে কখনও ঘটেনি। তিনি তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্যই চক্রান্ত করেছেন।

ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ইফতেখারুল ইসলাম রিয়েল বলেন, ভিসি প্রফেসর রুহুল আমিন বাংলাদেশ সরকারের ভাবমূর্তির চেয়ে তার ব্যক্তিগত স্বার্থ বড় করে দেখে। এই উপাচার্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদেরকে ছাত্রদের মুখোমুখি করেছেন। তিনি ক্যাম্পাসে যেকোন সময় রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছেন। এমনকি তিনি তার গাড়ির ড্রাইভার দ্বারা ছাত্রদের নামে মামলা করতেও দ্বিধাবোধ করেননি যা তার নোংরা চরিত্রের বহিঃপ্রকাশ।

তিনি অভিযোগ করেন, ইতিমধ্যেই ভিসি ব্যক্তিগতভাবে কিছু ছাত্রদল ও শিবির কর্মীদের বাসায় ডেকে ছাত্র সংগ্রাম পরিষদের বিরুদ্ধে উস্কানি দিয়েছেন।

উপাচার্য রুহুল আমিনকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আচার্যের প্রতি আহবান জানিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

৩ ছাত্র আজীবন বহিষ্কার হাবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবি

আপডেট টাইম : ০৩:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪