পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

বিসিসি ৪০৭ কোটি টাকার বাজেট

borisal-pic_126176প্রতিনিধি,বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০১৪-১৫ অর্থবছরের ৪০৭ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার ৯২২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগর ভবনে এ বাজেট ঘোষণা করেন মেয়র আহসান হাবিব কামাল। বাজেটে নতুন কোন করারোপ করা হয়নি।

মেয়র আহসান হাবিব কামাল বাজেট বক্তব্যে বলেন, বাজেটে দারিদ্র্য বিমোচন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ ব্যবস্থাপনা আধুনিককরণ ও সড়কবাতি স্থাপনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। মেয়র বাজেট বাস্তবায়ন করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

বিশিষ্টজনদের প্রতিক্রিয়ার জবাবে মেয়র বলেন, সিটি করপোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সিটি করপোরেশন এগিয়ে আসবে। এ সব কাজের দায়ভার মেয়র গ্রহণ করবেন। এ সময় তিনি নগরবাসীর সহায়তা কামনা করে কর প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ, দুই নম্বর প্যানেল মেয়র মোশারেফ আলী খান বাদশা, কাউন্সিলর তছলিমা কালাম পলি, বাজেট কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিসিসি ৪০৭ কোটি টাকার বাজেট

আপডেট টাইম : ০৭:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০১৪