পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রুয়েটে আরও দুটি নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত

রাজশাহী : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আরও দুটি নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকেই ‘বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট’ ও ‘ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ নামে এ দুটি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হবে।

রুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল আলম বেগ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে দক্ষ জনবল সৃষ্টি এবং যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিভাগ দুটি খোলা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে নতুন এই বিভাগ দুটিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। দুই বিভাগে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

তিনি আরও জানান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তাতে নতুন এই বিভাগ দুটিও অন্তর্ভুক্ত করা হবে। এই দুটি নতুন বিভাগ নিয়ে রুয়েটে মোট বিভাগের সংখ্যা দাঁড়ালো ১৪টি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রুয়েটে আরও দুটি নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৩:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬