পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার Logo প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo দুর্গাপূজায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই Logo তদন্তে অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল: রোকন উদ্দিন বাবুল Logo মাটির ব্যাংকে জমছে টাকা, সমৃদ্ধ হচ্ছে গ্রামের পাঠাগার Logo আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, আহত ১২ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা

সামাজিক ব্যাধি নির্মূলে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি, আয়োজিত হলো ৭ জোড়া যৌতুকমুক্ত বিয়ে

নিজস্ব প্রতিবেদক –

লালমনিরহাটে সমাজ থেকে যৌতুক, বাল্যবিবাহ, মাদক, জুয়া ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি দূর করে একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি।

এই উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার (৩ জুলাই) রাতে লালমনিরহাট জেলা পরিষদ (নতুন) মিলনায়তনে ৭ জোড়া বর-কনের যৌতুকমুক্ত বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী সামাজিক অপরাধের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, যৌতুক ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। একইসঙ্গে মাদকের বিস্তার তরুণদের বিপথে পরিচালিত করছে এবং নারীর প্রতি সহিংসতা পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, উন্নত ও সচেতন একটি লালমনিরহাট গড়ে তুলতে হলে দলীয় বিভেদ ভুলে সবাইকে একযোগে সামাজিক অপরাধের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাঁর মতে, যৌতুকের মতো কুপ্রথা পরিবারে অশান্তির জন্ম দেয় এবং এ ধরনের আয়োজন সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী মিসেস লায়লা হাবিব, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ তাঁদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন। এছাড়া নবদম্পতির স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার  বিকেলে শহরের এমটি হোসেন ইন্সটিটিউট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে গিয়ে শেষ হবে। সেখানে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার

সামাজিক ব্যাধি নির্মূলে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি, আয়োজিত হলো ৭ জোড়া যৌতুকমুক্ত বিয়ে

আপডেট টাইম : ০৭:৩৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬