পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা

১৫ (ফেব্রুয়ারি)২০২৫ তারিখ ১.৪০ ঘটিকা হতে ঘটিকা লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ গোড়কমন্ডল বিওপির সীমান্ত পিলার ৯২৯/৪-এস এর নিকট শূন্য লাইনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এবং প্রতিপক্ষ ০৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী: অমিত কুমার এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর উপ-অধিনায়ক এবং বিএসএফ এর খারিজাহরিদাস কোম্পানী কমান্ডার উপস্থিত ছিলেন।

বৈঠকে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১৩৫০ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ গোড়কমন্ডল বিওপির সীমান্ত পিলার ৯৩০/৮-এস এর নিকট দিয়ে প্রতিপক্ষ ৩ বিএসএফ ব্যাটালিয়ন এর নারায়নগঞ্জ ক্যাম্পের ০৫ জন বিএসএফ সদস্য আনুমানিক ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ১৩৫৫ ঘটিকায় ভারতের অভ্যন্তরে চলে যাওয়ার বিষয়ে বিজিবি অধিনায়ক কড়া প্রতিবাদ জানান। প্রত্যুত্তরে বিএসএফ কমান্ড্যান্ট জানান যে, সম্প্রতি তারা কাস্মীর হতে বাংলাদেশ সীমান্তে আগমন করেছে বিধায় বিএসএফ সদস্যদের নতুন এলাকা এবং শূণ্য লাইন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় ভূল বশতঃ তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এ ঘটনার জন্য বিএসএফ কমান্ড্যান্ট দুঃখ প্রকাশ করেন এবং এ ধরণের ঘটনার পূনরাবৃত্তি ঘটবে না বলে বিজিবি অধিনায়নের নিকট প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও বিএসএফ এর যে সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে বিএসএফ এর প্রচলিত আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতঃ বিজিবি’কে অবহিত করা হবে বলে বিএসএফ কমান্ড্যান্ট বিজিবি অধিনায়ককে আশ্বস্ত করেন।

সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উভয় সীমান্তরক্ষী বাহিনী নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় টহলের মাধ্যমে দায়িত্ব পালন করে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকান্ড কমিয়ে আনার ব্যাপারে উভয় ব্যাটালিয়ন কমান্ডার একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৈঠক শেষ হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫